• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

ইসি জনগণকে তথ্য না দিলে আইনের লঙ্ঘন: বদিউল আলম

০৬ মার্চ,২০২৫ ০৩:৩২ পিএম

যদি নির্বাচন কমিশন জনগণকে তথ্য না দেয় সেটা আইনের লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বদিউল আলম বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া অডিট রিপোর্টের তথ্য দেয় না।

বাংলাদেশের ৫৬ জেলেকে ফেরত দিলো মিয়ানমার

০৬ মার্চ,২০২৫ ০৩:২৭ পিএম

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ আটক করা বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌ বাহিনী। এর আগে বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ১০-১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়।

‘পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে’

০৬ মার্চ,২০২৫ ০৩:১৮ পিএম

পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বাহারুল আলম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা অপরাধী (পুলিশ) তাদের বিচারের আওতায় এনে ও সরিয়ে দিয়ে পুলিশকে আবার স্বগৌরবে ফিরে আনা, কর্মক্ষম করে তোলা ও পুলিশকে আবার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আমরা চেষ্টা করছি।

‘আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হতো তথ্য কমিশন’

০৬ মার্চ,২০২৫ ০৩:১৫ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেছেন বিগত (আওয়ামী লীগ) সরকারের আমলে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে।

সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন : সারজিস

০৬ মার্চ,২০২৫ ০৩:১০ পিএম

সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই।

ওআইসির বৈঠকে যোগ দিতে সৌ‌দি গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

০৬ মার্চ,২০২৫ ০৩:০১ পিএম

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌ‌দি গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সৌদি আরবের উদ্দেশ্যে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জেদ্দায় ওআইসির এক্সট্রা অর্ডিনারি মিটিং এ অংশগ্রহণ করবেন।

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন : আসিফ মাহমুদ

০৬ মার্চ,২০২৫ ০২:৫৩ পিএম

আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে।

এনআইডি ইসিতেই রাখা হোক : সিইসি

০৬ মার্চ,২০২৫ ০২:৪০ পিএম

এনআইডি ইসিতেই রাখা হোক আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিইসি বলেন, এনআইডি নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিস্কার। আমরা চাই এনআইডি ইসিতেই রাখা হোক। সেজন্যে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। তবে কমিশন কোনো বিষয়ে ডিসিশন মেকার নয়।

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে

০৬ মার্চ,২০২৫ ০২:৩৩ পিএম

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

লঞ্চে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে ব্যবস্থা : নৌ পরিবহন উপদেষ্টা

০৬ মার্চ,২০২৫ ০২:০৬ পিএম

ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত নেওয়া যাবে না বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না।