নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নাম মোহাম্মদ হান্নান (৪০)।