• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ওআইসির বৈঠকে যোগ দিতে সৌ‌দি গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

সময় ডট নিউজ ডেস্ক ০৬ মার্চ, ২০২৫ ০৩:০১ পিএম

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌ‌দি গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সৌদি আরবের উদ্দেশ্যে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জেদ্দায় ওআইসির এক্সট্রা অর্ডিনারি মিটিং এ অংশগ্রহণ করবেন।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌ‌দি গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) জেদ্দার উদ্দেশ্যে রওনা হ‌ন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সৌদি আরবের উদ্দেশ্যে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জেদ্দায় ওআইসির এক্সট্রা অর্ডিনারি মিটিং এ অংশগ্রহণ করবেন। 

রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিকে হেয় করা হয়েছে

ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করেছে ওআইসি।