• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন : আসিফ মাহমুদ

সময় ডট নিউজ ডেস্ক ০৬ মার্চ, ২০২৫ ০২:৫৩ পিএম

আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে।

আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে এসে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, যুগ্মসচিব আমিনুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, উদ্বোধক আবরারের বাবা বরকত উল্লাহ। মঞ্চে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। বক্তারা বুয়েটে আবরার ফাহাদের নৃশংস হত্যার বর্ণনা করেন।

এদিকে কুষ্টিয়ায় আধুনিক মানের স্টেডিয়াম উদ্বোধনকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। স্টেডিয়ামপাড়ায় সকাল থেকেই সব মানুষের ভিড় পরিলক্ষিত হয়।

এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কারকাজের উদ্বোধন করেন তিনি। এ ছাড়া দুপুরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এই উপদেষ্টা।