শুটিংসেটে দুর্ঘটনার মুখে অর্চনা, হাসপাতালে ভর্তি
শুটিং চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অর্চনা পুরণ সিং। বাণিজ্যনগরী মুম্বাইয়ের বিরারে চলছিল একটি প্রোজেক্টের শুটিং। ভোর ৫টা নাগাদ ভোরের একটি দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সেই সময় পড়ে যান তিনি। যার ফলে জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।