ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।সোমবার আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
গত কয়েকদিন ধরে পরীমণির পাশে নতুন করে দেখা যাচ্ছে তরুণ গায়ক শেখ সাদীকে। সোমবার আদালতে শুরু থেকে পরীমণির সঙ্গেও ছিলেন তিনি। শুধু তাই নয় পরীমণির জামিননামায় তিনি স্বাক্ষর করেন। এরপর থেকে গুঞ্জন, পরীমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক।
শেখ সাদী গণমাধ্যমকে বলেন, ‘একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয়।বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে আমার পরিচয়।নিয়মিত কথাবার্তাও হয়।এটা নিয়ে কিছু বলার তো কিছু দেখি না।’
পরীমণির সঙ্গে আদালতে যাওয়া ও তার জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের দায়িত্ববোধোর জায়গা থেকে আদালতে গেছি। পরীমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হয়েছি।’
দুই দিন হল পরীমণির প্রেমিক হিসেবে শেখ সাদীকে জাড়িয়ে সামাজিক মাধ্যমে নানা কথা ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত শেখ সাদী। নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়। তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোন সম্পর্ক নেই। লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে।’