২০ টাকায় ওটিটিতে ‘শরতের জবা’!
গত ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কুসুম শিকদার পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র 'শরতের জবা'। ছবিটি এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে, ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে ১২ ডিসেম্বর বিকেল ৩টায় স্ট্রিমিং হবে ‘শরতের জবা’। ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে।