টাকার জন্য নয়, ভালোলাগা থেকে অভিনয় করি : হিমি
অভিনয়ে কোনো ক্লান্তি নেই অভিনেত্রী হিমির। এমনকি টাকার কথাও ভাবেন না তেমন অভিনয়ের ক্ষেত্রে। হিমির কথায়, ‘প্রথমদিকে স্বাভাবিকভাবেই কাজ কম পেয়েছি। তখনও ইনকামের চিন্তা আমার মাথায় আসেনি। এখন পেশাদার অভিনয়শিল্পী, কাজ করলেও অনুভূতি একই। শুধু টাকার জন্য নয়, ভালোলাগা থেকে অভিনয় করি। এ কারণে গভীর রাত পর্যন্ত কিংবা সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না।’