• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রাজনীতি ট্যাগ

‘আমরা উত্তর কোরিয়া হতে চাই না’

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:০৮ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণতান্ত্রিক সমাজ হলে তো দলগুলোর মধ্যে পার্থক্য থাকবেই। গণতান্ত্রিক সমাজ চাইব, আর ভাববো আপনি-আমি সব বিষয়ে একমত হতে, তাহলে তো উত্তর কোরিয়াতে বাস করতে হবে। আমরা তো উত্তর কোরিয়া হতে চাই না। সেই রকম প্রচেষ্টার বিরুদ্ধে গত ১৬ বছর ধরে লড়াই-সংগ্রাম করে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরির চেষ্টা হচ্ছে। সেখানে মতপার্থক্য ও ভিন্নমত থাকলেও সহিষ্ণুতা থাকবে।

রাজনীতির মাঠে ওজিল

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৫ পিএম

ফুটবল মাঠে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের পর এবার রাজনীতির মঞ্চে নাম লেখালেন মেসুত ওজিল। তবে নিজের জন্মভূমি জার্মানি নয়, তুরস্কের রাজনীতিতে সক্রিয় হলেন এই তারকা ফুটবলার। দেশটির ক্ষমতাসীন দল একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

‘হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হত্যাযজ্ঞ চলে’

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:০৫ পিএম

হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে ঘটনাগুলো করতে দেওয়ায় দুদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলতে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী নির্বাচন ডিসেম্বরেই হতে হবে : খন্দকার মোশাররফ

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১১:৩১ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন সময়মতো হতে হবে। ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে।

‘একটি দল সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করে’

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫৬ পিএম

জামায়াত ইসলামী সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি। কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক হবে-এ নিয়ে এক মহোৎসব শুরু হয়েছে।

‘স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটি রাজনৈতিক দলের বিষয়’

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৮ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটি রাজনৈতিক দলের বিষয়। কমিশন এখানে বির্তকে জড়াবে না। গত নির্বাচনে ১৬ লাখ মৃত ভোটার ভোট দিয়েছেন। তা যাচাইবাছাই করে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে। এর পরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের পরবর্তী রোডম্যাপ ঠিক করবেন তিনি।

ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে : শিবির সভাপতি

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪২ পিএম

ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে।

‘রেমিট্যান্স যোদ্ধা’দের যথাযথ মূল্যায়নের দাবি করেছেন ঐক্য পার্টি

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৪ পিএম

দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে রেমিট্যান্স যোদ্ধারা৷ তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ঐক্য পার্টি।

জামায়াতে ইসলামীকে তিন কোটি মানুষ সমর্থন করে: শফিকুর রহমান

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক অর্থে দেশের তিন কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ সমর্থন করে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের ৫ই আগস্ট পর্যন্ত যে দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে, তার নাম হলো জামায়াতে ইসলাম।

জামায়াত নেতারা আপস না করে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন: শফিকুর রহমান

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫৮ পিএম

জামায়াত নেতারা কোনও অন্যায়ের সঙ্গে আপস না করে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানবিক সমাজ গঠনে দেশের সব মানুষের সহযোগিতা চাই।