• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রাজনীতি ট্যাগ

‘ক্ষমতায় এলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি’

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩১ পিএম

ক্ষমতায় এলে বিএনপি প্রতিটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জুলাই বিপ্লবের কৃতিত্ব সবার : মির্জা ফখরুল

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৩ পিএম

মির্জা ফখরুল লেখেন, ‘১৯৭১ সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। তাই, আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার।’

স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই : আমীর খসরু

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:৪৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তী সরকারের নেই। এ সরকারের ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত। বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই।

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার অনুরোধ মির্জা ফখরুলের

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:১০ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি। ঠিক জানি না কখন, কোথায় কী হচ্ছে। বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূসকে অনুরোধ করবো- জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

২১শের রক্তাক্ত পথ ধরেই দেশে গণতন্ত্র অর্জিত হয়েছে : তারেক রহমান

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৪৪ পিএম

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি এই দিনে সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

‘সরকার নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়’

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদৌ জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক কিনা, কারণ আছে সন্দেহ সৃষ্টি হওয়ার বলেও জানান তিনি।

দায় চাপানোর রাজনীতি আর চলে না : জাহিদুল ইসলাম

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:০৭ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী কায়দায় ছাত্রদলের হামলার পর, শিবির বিরোধী স্লোগান দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আমাদের ভদ্রতাকে কেউ যাতে দুর্বলতা মনে না করে : জামায়াতে আমির

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:০৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সংস্কারের বিরুদ্ধে নই, কিন্তু দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:১৬ পিএম

আমরা সংস্কারের বিরুদ্ধে নই, কিন্তু দ্রুত নির্বাচন দিন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার, পরিবর্তন আনুন।