• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

জামায়াত নেতারা আপস না করে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন: শফিকুর রহমান

সময় ডট নিউজ ডেস্ক ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৫৮ পিএম

জামায়াত নেতারা কোনও অন্যায়ের সঙ্গে আপস না করে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানবিক সমাজ গঠনে দেশের সব মানুষের সহযোগিতা চাই।

জামায়াত নেতারা কোনও অন্যায়ের সঙ্গে আপস না করে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২১ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর যাওয়ার পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানবিক সমাজ গঠনে দেশের সব মানুষের সহযোগিতা চাই। আগামীর সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কোনো অন্যায়ের সাথে আপস বা মাথানত নয়,বরং যেখানে অন্যায়, সেখানেই আমাদের সংগ্রাম।

পথসভায় জামায়াতের আমির বলেন, আমাদের সব ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যার উদাহরণ জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতারা। যারা কোনো অন্যায়ের সাথে আপস না করে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। 

পরে তিনি পথসভায় আগত সবাইকে জামায়াতের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। 

পথসভায় বক্তব্য দেনন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড.এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারী ডা. শাহাব উদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহিদ উল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।