দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের প্রতি সহিংসতা ও হেনস্তার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিচারহীনতার সংস্কৃতি উদ্বেগজনক। এভাবে উগ্র গোষ্ঠীর উসকানিতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।