সকল মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হবে হাতাহাতি : নিশো
সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) 'দাগি' সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। আফরান নিশো-তমা মির্জা অভিনীত এই সিনেমার পরিচালক শিহাব শাহীন ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকী কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, 'ভি' চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র্যাপ আপ’! এরপর নিশো মজা করে বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি।এখন থেকে হাতাহাতি হবে!’