পরমব্রত-পিয়া ঘরে আসছে জেন বিটা!
ভালোবাসা দিবসের পরদিন সুখবর দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। মা-বাবা হতে যাচ্ছেন তারা। পিয়া চক্রবর্তী নিজেই জানিয়ে দিলেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। ভালোবাসা দিবসের পরের দিনই এমন একটি খবরে আনন্দে আত্মহারা অনুরাগীরা।