• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সপরিবারে মান্নাত ছাড়ছেন শাহরুখ

বিনোদন ডেস্ক ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৭:৪৪ পিএম

ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, ‘মান্নাত’ নাকি ছেড়ে দিচ্ছেন শাহরুখ, সপরিবার বাসা পরিবর্তন করছেন। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা এ বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা করছেন।

শাহরুখ খানের ভক্তদের কাছে ‘মান্নাত’ এক আবেগের নাম। এক ঝলক শাহরুখকে দেখার আশার হাজার হাজার অনুরাগী ভিড় করেন ‘মান্নাত’-এর গেটের সামনে। 

ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, ‘মান্নাত’ নাকি ছেড়ে দিচ্ছেন শাহরুখ, সপরিবার বাসা পরিবর্তন করছেন। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা এ বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা করছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, মান্নাতকে নতুন ভাবে সাজানো হবে। এই কাজ জন্য আপাতত বাড়ি থেকে পালি হিলের বাড়িতে গিয়ে থাকবেন খান পরিবার। বাড়ি সাজানোর কাজ শুরু হবে মে মাস থেকে। 

তার কয়েক দিন আগেই অবশ্য খানেরা পালি হিলের বাড়িতে চলে যাবেন। জানা যায়, বাড়ির কাজ শেষ হতে হতে সময় লাগবে দু’বছর। মান্নাত আরও একটু  বড় হবে। 

বাড়ির এই কাজের জন্য গত বছর প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন গৌরী খান। আগামী দু’বছর তাই খান পরিবারের ঠিকানা পালি হিলের চারতলার ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটের ভাড়া নাকি বছরে ২ কোটি ৯০ লাখ টাকা।