• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আওয়ামী লীগ ট্যাগ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ

১৮ মার্চ,২০২৫ ০৫:০৯ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ ও আলচনা সভা মাহফিলের আয়োজন করা হয়।

ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭ মার্চ,২০২৫ ১০:২৯ এএম

চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৬ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।

স্ত্রী-সন্তানসহ মাহবুব উল আলম হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬ মার্চ,২০২৫ ০৩:৪৪ পিএম

দুর্নীতির অভিযোগ থাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তার স্ত্রী ফৌজিয়া আলম, ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

হাছান মাহমুদ-নওফেলকে আসামি করে মামলা

১৫ মার্চ,২০২৫ ০৭:১২ এএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইয়াস শরীফ খান (১৬) নামে শিক্ষার্থীকে গুলির অভিযোগে আট মাস পর মামলা হয়েছে। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না: গোলাম পরওয়ার

১৫ মার্চ,২০২৫ ০৭:০২ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোনো সুযোগ দেয়া হবে না। দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।

তিন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরছে শেখ পরিবারের নাম

১৩ মার্চ,২০২৫ ০৮:১০ পিএম

দেশের তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরছে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবেরর নাম। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

সালমান এফ রহমান-আতিকুল ইসলাম নতুন মামলায় গ্রেপ্তার

১২ মার্চ,২০২৫ ০৩:৩০ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ তিনজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেখ হাসিনা-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২ মার্চ,২০২৫ ০২:৪৬ পিএম

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণ জাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শামীম ওসমান-দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে মামলা

১২ মার্চ,২০২৫ ০৯:৩৩ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

১১ মার্চ,২০২৫ ০৩:০০ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।