জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ ও আলচনা সভা মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল (১৭ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগ ও জয় বাংলা উপজেলা চেয়ারম্যান গ্রুপ বাংলাদেশ আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকীতে গরীব-দুস্থদের মাঝে ইফতার বিতরণ ঢাকার ফার্মগেট এলাকায় একটি কনফারেন্স হলে আলচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
কর্মসূচিগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাকিবুর রহমান শরীফ কনক, আয়োজন করেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, তজিমুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান দেওয়ান ফজলু, আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ পলাশ, নিলফামারী জেলার ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শিবলী নোমান, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মোল্লা, মাগুরা জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মিয়া মাহমুদুর রহমান, মনিরুজ্জামান মনির সাবেক মাগুরা জেলা ছাত্রলীগের সদস্য, মোঃ জিয়াউর রহমান রানা সাংগঠনিক সম্পাদক মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগ, রিয়াজুল ইসলাম রিয়াজ সভাপতি মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগ, মোঃ রাশেদুজ্জামান রনি সাবেক যুগ্ম সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সাব্বির হোসেন নাজমুল সাবেক সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলা ছাত্রলীগ, ইন্জিনিয়র আবু তাহের সদস্য কালীগঞ্জ উপজেলা যুবলীগ, মোঃ সাজ্জাদ ঢাকা কলেজ ছাত্রলীগ, মোরসালিন ঢাকা কলেজ ছাত্রলীগ, মোঃ মামুন ইকবাল গাজীপুর ছাত্রলীগ, মাহফুজ আহমদ সহ-সভাপতি সিলেট এমসি কলেজ ছাত্রলীগ, মহিউদ্দিন মধু মাগুরা যুবলীগ কর্মি, মাহফুজ ঢাকা কলেজ ছাত্রলীগসহ প্রমুখ।