কথা বললেই মামলার সংখ্যা বাড়ে : পলক
দুদকের মামলায় হাজিরা দিতে আদালতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘কথা বললেই মামলার সংখ্যা বাড়ে। হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে রাখে। কথা বলে কী লাভ?’
দুদকের মামলায় হাজিরা দিতে আদালতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘কথা বললেই মামলার সংখ্যা বাড়ে। হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে রাখে। কথা বলে কী লাভ?’
সারা দেশে তালিকা করা হচ্ছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। থানায় থানায় নির্দেশনাও পৌঁছে গেছে। মূলত পাঁচটি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনায়। তবে পুলিশ বলছে, হয়রানি বা মামলার জন্য নয়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও গতিবিধি নজরদারিতে রাখতেই তালিক হচ্ছে।
রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমানে বিজিবি) সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ১৫ ব্যক্তির সাক্ষ্য নিতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। শনিবার (৮ মার্চ) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক (অব.) সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১৫ জনকে সাক্ষ্যগ্রহণের জন্য তলব করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূস বিবিসিকে বলেন, আমি তো তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কে অংশ নেবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। জেনেভায় বুধবার (৫ মার্চ) মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের ৫৮তম অধিবেশনে এ সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বকুলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের বকুল তলা মোড়ের সুফিয়া হার্ট সেন্টারে অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। ডা. আব্দুল মান্নানের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, সংঘর্ষ, হামলা, নারী নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মাজারে হামলা ও ভাঙচুর, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ উল্লেখযোগ্য।
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার বলেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটা পলাতক দল (আওয়ামী লীগ) দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে। এখন তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে।