• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সময় ডট নিউজ ডেস্ক ০৮ মার্চ, ২০২৫ ০৮:৪১ পিএম

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পবা উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)।

জানা গেছে, মোটরসাইকেল চালক কোনো কারণে রঙ সাইডে দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন।