• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি

সময় ডট নিউজ ডেস্ক ১২ মার্চ, ২০২৫ ০৯:৩৮ এএম

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বুধবার দুপুর পর্যন্ত দিনের তাপমাত্রা আগের তুলনায় হালকা বাড়তে পারে। একইসঙ্গে আবহাওয়াও থাকবে শুষ্ক। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এমন অবস্থায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

বুধবার (১২ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। এছাড়া এসময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা ঢাকা ও আশপাশের  অঞ্চলসমূহে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এসময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৫৩ শতাংশ।