• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

কুড়িগ্রামে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

সময় ডট নিউজ ডেস্ক ৩০ জানুয়ারী, ২০২৫ ১২:০৪ পিএম

কুয়াশা ও কনকনে ঠান্ডায় বেড়েছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলোকে দিনের বেলায় ও হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে। খেটে-খাওয়া মানুষরা কাজে যেতে না পায়ায় মানবেতর জীবনযাপন করছে।

কুয়াশা ও কনকনে ঠান্ডায় বেড়েছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলোকে দিনের বেলায় ও হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে। খেটে-খাওয়া মানুষরা কাজে যেতে না পায়ায় মানবেতর জীবনযাপন করছে। হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। জরুরি কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। শহরে লোক সমাগম কমেছে। 

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে জানা গেছে, বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা  উঠা নামা করবে।