• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ, এক সৈন্যসহ ৩০ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক ২০ মার্চ, ২০২৫ ১০:১৩ পিএম

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত ৩০ মাওবাদী বিদ্রোহী ও সামরিক বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন।

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত ৩০ মাওবাদী বিদ্রোহী ও সামরিক বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ছত্তিশগড়ের পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

দেশটির পুলিশ বলেছে, বৃহস্পতিবার ছত্তিশগড়ের পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে আধা-সামরিক বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন। দিনভর সংঘর্ষে মাওবাদী বিদ্রোহীদের অন্তত ৩০ সদস্যও নিহত হয়েছেন।

ছত্তিশগড়ের বাস্তার পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পত্তিলিঙ্গাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিজাপুর জেলায় ছড়িয়ে পড়া সংঘাতের এক সৈন্য নিহত হয়েছেন। সেখানে ২৬ মাওবাদী গেরিলাকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া রাজ্যের দক্ষিণের একটি জঙ্গলে পৃথক সংঘর্ষে আরও চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

 সংঘর্ষস্থলে পৃথক তল্লাশি অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বেশ ‍কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘(নরেন্দ্র) মোদি সরকার নকশালীদের বিরুদ্ধে নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে এবং যারা আত্মসমর্পণ করছে না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে।’’

চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত।



Tags:   ভারত