• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সময় ডট নিউজ ডেস্ক ০৬ মার্চ, ২০২৫ ০৭:৪৫ এএম

কক্সবাজারের টেকনাফে ছয়টি মাছ ধরা ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (৫ মার্চ) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

কক্সবাজারের টেকনাফে ছয়টি মাছ ধরা ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 

বুধবার (৫ মার্চ) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

জানা গেছে, সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৫৬ জনকে ট্রলারসহ আরকান আর্মি নিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।