• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খেলা ক্যাটিগারি

বলের আঘাতে আহত মিরাজ

২৭ জানুয়ারী,২০২৫ ০২:১২ পিএম

আঘাত পাওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন মিরাজ। ফরচুন বরিশালের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস থামে সেখানেই। এবাদত হোসেন বল করেছিলেন ফুল লেন্থে। লেগ স্ট্যাম্পের বেশ অনেকটা বাইরেই পিচ করছিল বলটা। অনেকটা জায়গা ছেড়ে বলটাকে খেলতে চাইলেও বল মিরাজের পায়ে আঘাত করে ভেঙে দেয় স্ট্যাম্প। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার।

বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে রাজশাহী

২৬ জানুয়ারী,২০২৫ ০৬:৫৮ পিএম

বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। ম্যাচের আগে ক্রিকেটাররা টিম বয়দের সহযোগিতায় ব্যাটিংয়ে নক করেছেন সামান্য সময়।

ভারতের রাষ্ট্রীয় পদক ‘পদ্মশ্রী’ পাচ্ছেন অশ্বিন

২৬ জানুয়ারী,২০২৫ ০৩:৫৮ পিএম

বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই গত মাসে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে মৃদু বিতর্কও হয়েছিল ওই সময়। তবে তিনি যে দেশটির ক্রিকেটে অন্যতম কিংবদন্তি বনে গেছেন, সেটি বলার আর অপেক্ষা রাখে না। দেশের জার্সিতে অসামান্য অবদানের জন্য এবার অশ্বিনকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মশ্রী’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৬ জানুয়ারী,২০২৫ ০১:৩০ পিএম

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় টস হেরে শুরুতে ব্যাটিং করবে জুনিয়র টাইগ্রেসরা।

বিপিএল ছাড়লেন পেসার রিস টপলি

২৬ জানুয়ারী,২০২৫ ০১:০৮ পিএম

বিপিএলের সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি ইনজুরির পর নতুন করে ইংল্যান্ডের পেসার রিস টপলিকে হারিয়েছে। ফলে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই এই ইংলিশ পেসার গতকাল নিজ দেশে ফিরে গেছেন। সিলেট ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, ডান পায়ের হাঁটুতে হাইপার-এক্সটেনশন ইনজুরিতে ভুগছেন টপলি। এছাড়া হ্যামস্ট্রিংয়ের এই সমস্যার কারণে কুঁচকিতেও ব্যথা আছে বাঁ-হাতি এই পেসারের। যার জন্য চোট পুনর্বাসনের পাশাপাশি আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে।

ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

২৫ জানুয়ারী,২০২৫ ০২:০০ পিএম

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দাপট যেন কোনো পর্যায়েই থামছে না। সিনিয়র দলের শেষ সাক্ষাতে জয় পাওয়া আর্জেন্টিনা এবার অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে এটিই আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়।

১৩ বছর পর রঞ্জিতে ফিরছেন কোহলি

২১ জানুয়ারী,২০২৫ ০১:৩২ পিএম

এবার বোর্ডের কড়া নির্দেশনার পর রঞ্জি ট্রফিতে আবারও ফিরছেন কোহলি। ২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফিতে খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

ব্রাজিল কিংবদন্তির তোপের মুখে নেইমার

১৯ জানুয়ারী,২০২৫ ১২:২৫ পিএম

রিভালদো বলেন, ‘ওই সময়ে আমি ছিলাম অনেক মনোযোগী, দৃঢ়চেতা এবং বিশ্বকাপ জেতার জন্য খুবই ক্ষুধার্ত একজন। তখন কোনো ফুটবলার ক্যারিয়ারের যত চূড়ান্ত ফর্মেই থাকুক না কেন, আমার জায়গা নিতে পারত না।

জয় দিয়ে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন শুরু

১৮ জানুয়ারী,২০২৫ ০৩:৫০ পিএম

৫ উইকেটের দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যাত্রা শুরু করলো বাংলাদেশের টাইগ্রেসরা। সাইফ হাসানের নেতৃত্বাধীন দলটি নামিবিয়াকে ৮৮ রানে পরাজিত করেছে।

মাঠে নামার আগে ইনজুরিতে কোহলি- রাহুল

১৮ জানুয়ারী,২০২৫ ০১:২৯ পিএম

ক্রিকেটারদের ফর্মে ফেরাতে ঘরোয়া ক্রিকেট খেলার তাগিদ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যেখানে মাঠে নামার আগে ইনজুরিতে পড়েছেন দুই অভিজ্ঞ তারকা বিরাট কোহলি ও লোকেশ রাহুল।