• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খেলা ক্যাটিগারি

অ্যানফিল্ডে লিভারপুলকে কাঁদিয়ে পিএসজির জয়

১২ মার্চ,২০২৫ ০৮:০৯ এএম

লুইস এনরিকের অধীনে পিএসজি কতটা ভয়ানক হতে পারে সেটার একটা নমুনা গেল চ্যাম্পিয়ন্স লিগেই দেখেছিল ইউরোপ। তবে সেটা সবচেয়ে ভালোভাবে টের পাওয়া গেল এবারের আসরে। লিভারপুলের অপ্রতিরোধ্য যাত্রার কথা কে না জানে।

মেয়েদের ব্রোঞ্জ জয়ে কাবাডিতে ২৫ লাখ অনুদান ক্রীড়া উপদেষ্টার

১১ মার্চ,২০২৫ ০৭:১৩ পিএম

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জিতেছে। আজ (মঙ্গলবার) জাতীয় ক্রীড়া পরিষদে পদকজয়ী দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এশিয়ান পর্যায়ে এই পদক অর্জনের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী কাবাডির উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ২৫ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন।

নাসরের জয়ে আবারও রোনালদোর গোল

১১ মার্চ,২০২৫ ০৮:১৫ এএম

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইরানের ক্লাব এস্তেঘলাল এফসির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়ায় অ্যাগ্রিগেডে ৩-০ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি।

আগামী আট বছর ক্রিকেট শাসন করার সামর্থ্য রাখে ভারত : কোহলি

১০ মার্চ,২০২৫ ০৫:৪২ পিএম

ম্যাচ শেষে বিরাট কোহলি জানিয়েছেন, ভারতের ক্রিকেট দল এমন একটা জায়গায় আছে যারা আগামী ৮ বছর ক্রিকেট বিশ্বে কর্তৃত্ব করতে প্রস্তুত। তিনি বলেন, ‘আপনি যখন দল ছেড়ে যাবেন, চাইবেন যেন দল ভালো অবস্থায় থাকে। আমি মনে করি, আমাদের খুব ভালো একটা দল আছে, যারা আগামী আট বছর বিশ্ব ক্রিকেট শাসন করার সামর্থ্য রাখে। শুভমন অসাধারণ, শ্রেয়াস আইয়ার সুন্দর, কেএল রাহুল দারুণভাবে ম্যাচ শেষ করেছেন, হার্ডিক পান্ডিয়া ব্যাটিংয়ে ভালো ছিল।’

আবার ইনজুরিতে নেইমার

১০ মার্চ,২০২৫ ০৪:৫৭ পিএম

করিস্থিয়ানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-১ গোলে হেরেছে সান্তোস। ওই ম্যাচে খেলতে পারেননি নেইমার। বেঞ্চে বসে দেখতে হয়েছে দলের হার।

আইসিসির চাপ বাড়ায় নিষিদ্ধ হতে পারে আফগান ক্রিকেট

১০ মার্চ,২০২৫ ০২:২৮ পিএম

বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তান ক্রিকেট নিয়ে আইসিসির কাছে নানাভাবে নালিশ জানিয়ে এসেছিল বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকেও তাদের বিরুদ্ধে না খেলার আহ্বান জানানো হয়েছিল।

প্লেয়ারদের বেতন বাবদ ব্যায়ে শীর্ষে পিএসজি

১০ মার্চ,২০২৫ ০৯:৫৮ এএম

ইউরোপে মৌসুম অনুযায়ী বেতন বাবদ ব্যয়ে পিএসজির খরচ ৬৫৮ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রার হিসাবে যা ৮ হাজার ৬৭৩ কোটি টাকা। তাদের চেয়ে ১০০ মিলিয়ন ইউরো কম অর্থাৎ ৫৫৮ মিলিয়ন ইউরো বেতন দিয়ে দুইয়ে অবস্থান ম্যানচেস্টার সিটির।

টসে হার ভারত, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

০৯ মার্চ,২০২৫ ০২:৫৮ পিএম

২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে একদিনের আন্তর্জাতিকে সব টস হেরেছেন রোহিত। প্রতি ম্যাচের মত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও টস হেরেছেন তিনি। ওয়ানডেতে এ নিয়ে টানা ১২ বার টসে হারলেন রোহিত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ। এই ম্যাচেই টানা তৃতীয়বার ফাইনালে উঠা ভারত চাইবে শিরোপা পুনরুদ্ধার করতে, অন্যদিকে ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের অপেক্ষা ঘোচানোর লক্ষ্য কিউইদের।

জোড়া গোলে একই দিনে অনেক কীর্তি সালাহর

০৯ মার্চ,২০২৫ ০৭:৫৮ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলাটা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। গতকাল শনিবার (৮ মার্চ) সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ১৬ পয়েন্টে নিয়ে গেছে আর্নে স্লটের দল। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট লিভারপুলের। দুই ম্যাচ কম খেলা আর্সেনাল ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।

টি-টোয়েন্টির অধিনায়ক থাকছেন না শান্ত

০৮ মার্চ,২০২৫ ০২:০১ পিএম

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসান অধিনায়কত্ব ছাড়লে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেয়া হয় নাজমুল হোসেন শান্তর হাতে। অধিনায়কত্বের শুরুটা ভালো হলেও ধীরে ধীরে নিজের ফর্মের জন্য সমালোচিত হতে শুরু করেন শান্ত।