ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করেছেন অ্যাশলে সেন্ট ক্লেয়ার
আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ছে না ইলন মাস্কের। তাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। ৩১ বছর বয়সী অ্যাশলে এক্সে পোস্ট করে জানিয়েছেন, ইলন মাস্কের সঙ্গে তার পরিচয় হয় বছর তিনেক আগে। আর পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন।