ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে যাচ্ছিল।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে যাচ্ছিল।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূখণ্ডটির একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী গুলি ও গোলাবর্ষণ করলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
নিজেদের ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতেও আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রোজা পালন ও ইবাদত-বন্দেগির নতুন অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে কুয়েতের সিভিল সার্ভিস কমিশন।
সুদানের রাজধানী খার্তুম সংলগ্ন হোয়াইট নাইল রাজ্যের গ্রামগুলোতে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ)-এর হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছের আরও কয়েক শ’।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তাদের পূর্ণগতিতে ফেরত পাঠানোর কাজ শুরু করে মার্কিন প্রশাসন। তবে সবাইকে অবাক করেছে- এসব অভিবাসীদের শিকলে হাত-পা বেঁধে এরপর বিমানে তুলে নিজ দেশে পাঠানো হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি কিয়েভের পশ্চিমা অংশীদারদের কাছ থেকে নিরেট নিরাপত্তার নিশ্চয়তা পেতে চান; যা চলতি বছরেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানকে সক্ষম করে তুলবে। িমঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পর থেকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের সংবাদ সম্মেলনগুলো তুলনামূলকভাবে কম আলোচিত হচ্ছে। সাম্প্রতিক মূল্যস্ফীতির পরিসংখ্যান ফের বিষয়টিকে সামনে এনেছে।
গাজা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে সব জিম্মিকে একসঙ্গে মুক্তির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
পাকিস্তানের বেলুচিস্তানে লাহোরগামী একটি বাসে সন্ত্রাসী হামলায় অন্তত সাত যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাতে বাস থেকে নামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।