• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নাটোরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক ২১ জানুয়ারী, ২০২৫ ০১:৩৮ পিএম

নাটোরের লালপুরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।