• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

পুলিশ ট্যাগ

এবার শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৪ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরে থাকা চারটি স্কুলবাস। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। গত ১০ দিনের মধ্যে এটি এই সড়কে তৃতীয় ডাকাতির ঘটনা।

মাদক কেনার জন্যই মূলত ডাকাতি করে তারা : পুলিশ

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১৬ পিএম

মাদক কেনার জন্যই মূলত ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটিয়েছে আসামিরা। ডাকাতির সঙ্গে জড়িত সবাই মাদকাসক্ত।বাস থেকে লুট করা একটি মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা। এর সূত্র ধরেই সন্ধান মেলে ডাকাত চক্রের সদস্যদের। নেশার টাকা জোগাড় করতে তারা সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করে থাকেন।

আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৭ পিএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

রাজশাহীগামী বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি : পুলিশ সুপার

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৭ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, নারীদের কাছ থেকে কিছু স্বর্ণ-রূপা লুণ্ঠিত হয়েছে। দুষ্কৃতকারী ডাকাত দল নাকফুল কানের দুল নেওয়ার সময় নারীদের টাচে গিয়েছে।

‘ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ বা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়নি’

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৫৫ পিএম

ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই উৎসব বন্ধ হওয়ার কারণ ডিএমপির বোধগম্য নয় বলে জানানো হয়েছে।

‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৩৪৩ জন

১০ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:২৪ পিএম

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে : ডিবি রেজাউল

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৬ পিএম

শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়? জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলছেন, ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত ও অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।

চাকরিচ্যুত পুলিশদের ফের নতুুন কর্মসূচি ঘোষণা

৩০ জানুয়ারী,২০২৫ ০৪:৩৯ পিএম

ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী সরকারের শাসনামলে পুলিশের চাকরিচ্যুত সদস্যরা। চাকরিতে পুনর্বহালের দাবি আদায়ে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সচিবালের সামনে অবস্থান নেবেন তারা।

‘জুলাই আন্দোলনে’ শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কারাগারে

২৯ জানুয়ারী,২০২৫ ০৪:০৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানার পরিদর্শক মো. আরশাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার যে তিন পুলিশকে মঙ্গলবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরশাদ হোসেন তাদেরই একজন বলে জানান প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল

২৮ জানুয়ারী,২০২৫ ১২:৫৪ পিএম

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।