• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রাষ্ট্রকাঠামোর ধ্বংসপ্রাপ্ত অঙ্গগুলো পুনর্গঠন করা হবে: ক্রীড়া উপদেষ্টা

সময় ডট নিউজ ডেস্ক ১১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:০৪ পিএম

রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে, সেগুলো সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।

রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে, সেগুলো সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।

তরুণদের উদ্দেশে আসিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের তরুণ সমাজ জাতি ও দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে সেটি সফল করার ক্ষেত্রে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা রাখার সুযোগ আছে।

তিনি বলেন, প্রতিটি সেক্টরে তরুণরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে।