• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নির্বাচন কমিশন ট্যাগ

নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন করবেন জেলা-উপজেলার কর্মকর্তারা: ইসি

০৫ মার্চ,২০২৫ ০৪:৫১ পিএম

জাতীয় ও স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন করবেন পূর্বের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারাই। ডিসি, এসপি, ইউএনও, ওসিদের সম্পৃক্ততা থাকবে না। এছাড়াও জানা গেছে, ভোটকেন্দ্র স্থাপনে নীতিমালা সংশোধন করছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি নির্বাচন কমিশনেই থাকা উচিত : সিইসি

০৪ মার্চ,২০২৫ ০৪:৫৬ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন। তিনি বলেন, এনআইডি কার্যক্রম নিয়ে যাবে এমন তথ্য জানা নেই। সরকারের চিন্তা সব সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কি না।

ইসির অধীনে এনআইডি রাখতে চায় না বর্তমান সরকার

০৪ মার্চ,২০২৫ ১২:২৩ পিএম

নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সরাতে তৈরি করা হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। অর্থাৎ বর্তমান সরকারও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এনআইডি রাখতে চায় না বলে এই উদ্যোগ নিতে যাচ্ছে।

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে : বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন

০২ মার্চ,২০২৫ ০৬:৫১ পিএম

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরোনো পদ্ধতি। এ প্রক্রিয়াকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। যে কোনো শর্তে, যে কোনো অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি : সিইসি

০২ মার্চ,২০২৫ ০১:২০ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন।

‘আগামী ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ’

০২ মার্চ,২০২৫ ১২:৫৬ পিএম

নতুন করে আগামী ৩০ জুনের মধ্যে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোটবিমুখ জনগোষ্ঠির এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে।

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

০২ মার্চ,২০২৫ ০৯:৫৩ এএম

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী আনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

নিরাপত্তা বাড়াতে নির্বাচন কমিশনের নির্দেশনা

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০২ পিএম

নিরাপত্তা বাড়ানো হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)। নিরাপত্তা বাড়াতে ইতোমধ্যে সংস্থাটি ৮টি নির্দেশনা দিয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশপথ বহিঃবেষ্টনী ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণের জন্য নিচের পদ্ধতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

‘স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তাভাবনা করছি না’

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৮ পিএম

আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তাভাবনা করছি না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। স্থানীয় নির্বাচন করার জন্য কোনো অনুরোধ আসেনি।

ভোটার হালনাগাদ দেখতে মাঠ পরিদর্শনে যাচ্ছেন দুই নির্বাচন কমিশনার

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:১৫ এএম

চলমান ভোটার তালিকা হালনাগাদ সরেজমিন দেখতে মাঠ পর্যায়ে যাচ্ছেন দুই নির্বাচন কমিশনার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা তাদের সফরসূচি থেকে বিষয়টি জানা গেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা জেলার ধামরাই ও সাভার উপজেলা সফর করবেন।