• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

সময় ডট নিউজ ডেস্ক ০২ মার্চ, ২০২৫ ০৯:৫৩ এএম

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী আনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। সোমবার (২ মার্চ)  জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী আনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ে থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।