• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিক্ষোভ ট্যাগ

মুখে লাল কাপড় বেঁধে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ঢামেক শিক্ষার্থীদের

০৯ মার্চ,২০২৫ ০৫:১৬ পিএম

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মুখে লাল কাপড় বেঁধে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

০৯ মার্চ,২০২৫ ১২:৫৭ পিএম

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা।

বাসে তুলে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

০৪ মার্চ,২০২৫ ১২:৪৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে মিনিবাস থেকে অটোরিকশা চালককে বাসে তুলে লিটন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালকের হাত ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের স্বজন ও সহকর্মীরা।

ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ, অপসারণ দাবি

০৩ মার্চ,২০২৫ ০৬:৫৪ পিএম

প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার জের ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষোভকারীরা। এ সময় তারা দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান। পরে তারা মিছিল নিয়ে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়।

প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৮ পিএম

চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৩৬ পিএম

কুয়েটে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পল্টনে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩১ পিএম

পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে লোকে লোকারণ্যে পরিণত হয়েছে পল্টন মোড়, বায়তুল মোকাররম, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, জিরো পয়েন্ট ও প্রেসক্লাব এলাকা।

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১২ পিএম

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে অবৈধভাবে শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের নামে মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে নগরীর প্রধান সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা বিক্ষোভ করে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক।

সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১১:০১ এএম

মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি।

সিএনজি চালকদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১০:৫২ এএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়।