সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জেনেভাভিত্তিক অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে।
জেনেভাভিত্তিক অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে।
‘খোয়াজ খিজিরের সিন্দুক’ ও ‘বখতিয়ার খানের সাইকেল’ খ্যাত কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম সুমন আর নেই।
৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। এর আগে, আবেদনের সময়সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এসময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে বলে সাংবাদিকদের জানিয়েছে এনবিআর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করা হবে। এরপর ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তা আবার ছুড়ে ফেলে দেবে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। আমরা সব সময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি।
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২ বাংলাদেশি ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের পাচারে জড়িত থাকার অভিযোগে তিন দালালকেও আটক করা হয়।
নাটোরের লালপুরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, যারা দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না।