• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

৪৭তম বিসিএসের আবেদনের সময় বাড়ল

সময় ডট নিউজ ডেস্ক ২১ জানুয়ারী, ২০২৫ ০৬:২০ পিএম

৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। এর আগে, আবেদনের সময়সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত।

৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। এর আগে, আবেদনের সময়সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত। 

মঙ্গলবার (২১ জানুয়ারী) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলওয়েজ দুরদানা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭ বিসিএসে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই তারিখের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। 

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।