• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

কমলাপুর স্টেশনে রেলপথ উপদেষ্টা ও সচিব

২৮ জানুয়ারী,২০২৫ ১১:১৭ এএম

রানিং স্টাফদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পর যাত্রীদের মুখোমুখি হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল দশটায় তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত রয়েছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

‘আপা কিন্তু টুক করে ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন’

২৭ জানুয়ারী,২০২৫ ০৭:৪৭ পিএম

আপা (শেখ হাসিনা) কিন্তু টুক করে ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আপা কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছেন। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় আসতে হবে।

সাত কলেজ শিক্ষার্থীদের নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা

২৭ জানুয়ারী,২০২৫ ০৭:০৪ পিএম

২৪ ঘণ্টার মধ্যে সাত কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে তাদের প্রত্যাহার করা না হলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা।

শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত ন্যায়ের পক্ষে থাকবে : টবি ক্যাডম্যান

২৭ জানুয়ারী,২০২৫ ০৬:৩৭ পিএম

ন্যায়বিচারের স্বার্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও গণহত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে বলে প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭৯৬৪ জন

২৭ জানুয়ারী,২০২৫ ০৬:৩০ পিএম

বিদায়ী বছরের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়া যেতে পারেনি প্রায় ১৮ হাজার শ্রমিক। এর মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য ৭ হাজার ৯৬৪ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১০ বিষয়ে বিএনপি ও ইসলামি আন্দোলনের ঐকমত্য

২৭ জানুয়ারী,২০২৫ ০৬:২৭ পিএম

ইসলামী শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কথা না বলাসহ ১০ বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ

২৭ জানুয়ারী,২০২৫ ০৩:৩১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

‘ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত’

২৭ জানুয়ারী,২০২৫ ০৩:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মুক্তি পাচ্ছে জয়ার ‘বাগান বিলাস’

২৭ জানুয়ারী,২০২৫ ০১:০২ পিএম

দেশের চেয়ে ওপার বাংলাতেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। সম্প্রতি ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন এই তারকা। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা। সোমবার (২৭ জানুয়ারি) ‘বাগান বিলাস’শিরোনামে মুক্তি পেতে যাচ্ছে এই মিউজিক্যাল ফিল্মটি। এদিন রাত নয়টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জয়া অভিনীত এই কাজটির।

শ্রমিকদের কর্মবিরতিতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ১৬ জেলায়

২৭ জানুয়ারী,২০২৫ ১২:৫৫ পিএম

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ফলে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।