২৬ জানুয়ারী,২০২৫ ০২:২৮ পিএম
গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের অভ্যর্থনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রণয় ভার্মা বলেন, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাকবে সবসময়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং বাংলাদেশের জনগণের আগামী পথযাত্রার সাফল্য কামনা করি।