• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘ক্ষমতায় এলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি’

সময় ডট নিউজ ডেস্ক ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:৩১ পিএম

ক্ষমতায় এলে বিএনপি প্রতিটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ক্ষমতায় এলে বিএনপি প্রতিটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সকালে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল নির্বাচনী বিশেষ এই সাধারণ সভার আয়োজন করে।

সভায় বক্তারা সকল মামলার ডাবল জরিমানা আদায় বন্ধ করে যে কোনো মামলার জরিমানা এক হাজার টাকা নির্ধারণ করাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, দিতে হবে জাতীয় সংসদ নির্বাচন।