• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ডোনাল্ড ট্রাম্প ট্যাগ

ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল: হোয়াইট হাউস

১৮ মার্চ,২০২৫ ০৯:২২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল। হোয়াইট হাউস বলেছে, গাজায় সর্বশেষ হামলার আগে ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল ইসরায়েল। মূলত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে তাড়ানো হবে না : ট্রাম্প

১৩ মার্চ,২০২৫ ০৩:১৮ পিএম

গাজা ইস্যুতে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি না হলেও অনেকখানি ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বিতাড়িত করা হবে না। বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে আয়ার‌ল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

ট্রাম্পের কোনো চিঠি পায়নি ইরান

০৮ মার্চ,২০২৫ ১২:৫৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরান এখনো কোনো চিঠি পায়নি। শুক্রবার (৮ মার্চ) ইরান দূতাবাসের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো চিঠি পাইনি।’

দ্বিতীয় দেয়াদে প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসে ট্রাম্পের প্রথম ভাষণ

০৫ মার্চ,২০২৫ ১০:১৪ এএম

দ্বিতীয় দেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ঘোষণা করলেন ট্রাম্প

০৩ মার্চ,২০২৫ ১১:৩৬ এএম

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে আছি : কিয়ার স্টারমার

০২ মার্চ,২০২৫ ০৯:৩৯ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত এই বৈঠকে স্টারমার ইউক্রেনের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানান।

জেলেনস্কিকে পেটানো থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প : রাশিয়া

০১ মার্চ,২০২৫ ০১:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক উত্তেজনা ও বাক-বিতণ্ডায় পণ্ড হওয়ার জন্য জেলেনস্কিকেই দায়ী করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির কঠোর সমালোচনা করেছে।

হত্যাকারীর সঙ্গে আপস না করার আহ্বান জেলেনস্কির

০১ মার্চ,২০২৫ ০৭:৩৩ এএম

হোয়াইট হাউসে নিজের বাসভবনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।

এবার মার্কিন সাংবাদিকদের হুমকি দিলেন ট্রাম্প

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৬ পিএম

কোনো সাংবাদিক/ লেখক এবং কোনো সংবাদমাধ্যম/ প্রকাশনা সংস্থা যদি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করে কোনো সংবাদ/বই প্রকাশ করে, তাহলে সেই লেখক/সাংবাদিক ও প্রকাশনা সংস্থা/ সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন।

ইউক্রেনে দখল করা ভূমির খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:০১ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত, যার মধ্যে রাশিয়া-অধিকৃত ইউক্রেনের খনিজও অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়ার ‘নতুন অঞ্চলগুলোতে’ খনিজ আহরণের বিষয়ে।