নির্বাচন অংশগ্রহণ করার প্রক্রিয়া সরকার বলে দেবে না : পরিবেশ উপদেষ্টা
বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেটির ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে — রাজনৈতিক দল হিসেবে তারা সতর্কতামূলক বার্তা দিতেই পারেন। কিন্তু উপদেষ্টা পরিষদের কেউ উপদেষ্টা পরিষদে থেকেই রাজনৈতিক দল গঠন করছেন সেটি আমার জানা নেই। আর শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন, যদি রাজনৈতিক দল গঠন করেন তবে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দিয়েই তা করা হবে। কাজেই এখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এ কথাগুলো বলতেই পারে। সেটাও অন্তর্বর্তী সরকার বিবেচনায় রেখেছে।