• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

তত্ত্বাবধায়ক সরকার ট্যাগ

গণঅভ্যুত্থানে আহতদের অবস্থানে স্থবির মিরপুর সড়ক

০২ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৯ পিএম

গণঅভ্যুত্থানে আহতরা অসুস্থ শরীর নিয়ে রাজধানীর শিশুমেলা সড়কে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে স্থবিরতা দেখা দিয়েছে। দুই ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে যানবাহন।

পার্বত্যাঞ্চল ও সমতল অঞ্চল সবাই বাংলাদেশি : দুদু

০২ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৫ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের এই জাতি-গোষ্ঠীগুলো একে অপরের প্রতি যদি সম্মানবোধ না থাকে তাহলে সংঘাত অনিবার্য। পার্বত্যাঞ্চল ও সমতল অঞ্চল, সবাই কিন্তু বাংলাদেশি।

প্রশাসন থেকে হাসিনার দোসরদের সরাতে এক মাসের আল্টিমেটাম

০২ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩২ পিএম

অন্তর্বর্তী সরকারকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, এক মাসের মধ্যে প্রশাসনের মধ্যে থেকে,আইনশৃঙ্খলা বাহিনী থেকে ফ্যাসিস্ট দোসরদের সরাতে হবে। অন্যথায় আইনজীবীরা কালো কোর্ট পড়ে রাস্তায় নামবেন।

‘পণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকার আগের মতোই পদক্ষেপ নিচ্ছে’

০২ ফেব্রুয়ারী,২০২৫ ০২:০৮ পিএম

বাজারে পণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার আগের সরকারে মতই পদক্ষেপ নিচ্ছে, যা মর্মাহত করে। অথচ ফুড সাপ্লাই চেইনে যে নীতির দুষ্ট চক্র তৈরি হয়েছে তা ভাঙা দরকার।

বিএনপির বিরুদ্ধে সংযত হয়ে কথা বলতে হবে : সেলিমা রহমান

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৩ পিএম

সেলিমা রহমান বলেন, উপদেষ্টারা দল করবে খুব ভালো কথা। ছাত্র-যুবক ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণআন্দোলন, ৯০’র স্বৈরাচারী আন্দোলন সবসময়ই তরুণ সমাজ করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য সবসময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা সরকারে থেকে দল করবেন সেটা হবে না।

জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে চিত্র প্রদর্শনী শুরু

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:২৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণ করতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ নামের একটি গবেষণামূলক সংগঠনের আয়োজনে ‘আ জার্নি থ্রো জুলাই’ শীর্ষক প্রদর্শনীটি আজ শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত থাকবে।

জন্মনিয়ন্ত্রণ সচেতনতায় দাইমাদের কাজে লাগাতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

২৯ জানুয়ারী,২০২৫ ০১:০৭ পিএম

সামাজিক সচেতনতা বাড়াতে দাইমাদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে উবিনীগ ও নারীগ্রন্থ প্রবর্তনা আয়োজিত ‘গ্রামীণ নারীদের মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও দাইমাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৯ জানুয়ারী,২০২৫ ১২:৫২ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রোহিঙ্গাদের জন্য অর্থায়নের আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের

২৯ জানুয়ারী,২০২৫ ১২:২৯ পিএম

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে অন্তর্বর্তী সরকারপ্রধান এবং জার্মান চ্যান্সেলরের বৈঠকের জন্য পররাষ্ট্রসচিব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া, তারা বহুপাক্ষিক দৃশ্যপটের সমসাময়িক গতিশীলতাসহ বিস্তৃত ভূ-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

৭৩৯ কোটি টাকায় চাল ও সার কিনবে সরকার

২৮ জানুয়ারী,২০২৫ ০২:০২ পিএম

ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল এবং মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৭৩৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।