• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

অপারেশন ডেভিল হান্টে : সারাদেশে গ্রেপ্তার আরও ৭৪৩

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২১ পিএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাতে অপারেশনটি শুরুর পর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ দিনে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরসরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ২০

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৯ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪টি যানবাহনের সংঘর্ষে সুমন হাওলাদার (৩৫) ও সোহাগ (৩৫) নামের দুইযাত্রী নিহত হয়েছেন। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ১০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনয়ে প্রথম থেকেই নিজেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছি : ভূমি

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৭ পিএম

অভিনেত্রীর কথায়, ‘আমার প্রথম সিনেমা যখন মুক্তি পায় এবং সেটি যখন হিট হয়েছিল সেটাই আমার কাছে বড় পাওনা ছিল। যেহেতু আমি কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তাই আমার নিজেকে প্রমাণ করার কোনও দায় ছিল না। একজন অতিরিক্ত ওজনের নারীর চরিত্রে অভিনয় করে প্রথম থেকেই নিজেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছি।’

পশ্চিম তীরে ৫ সপ্তাহে নিহত ৫০ : জাতিসংঘ

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৪ পিএম

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে পশ্চিম তীরের বিভিন্ন শহর-গ্রামে নিহত হয়েছেন অন্তত ৫০ জন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৪০ হাজার ফিলিস্তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারী) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এ তথ্য জানান।

ভারতে টানেল ধসের ৬ দিন, এখনো উদ্ধার হয়নি ৮ শ্রমিক

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৩ পিএম

ভারতের তেলেঙ্গানা রাজ্যে টানেল ধসের ঘটনায় ছয়দিন হয়ে গেছে। কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আটকে পড়া আট শ্রমিককে। উদ্ধারকর্মীরা টানেলের ভেতরে থাকা টানেল বোরিং মেশিন ও অন্যান্য বাধাগুলো সরানোর কাজ শুরু করেছেন।

মারা গেলেন মার্কিন অভিনেত্রী মিশেল

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫৬ পিএম

মারা গেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ। বুধবার নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

‘আওয়ামী লীগের পতনের পর স্বস্তির পরিবেশ বিরাজ করছে’

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫৪ পিএম

ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর কিছুটা হলেও মুক্তি এবং স্বস্তির পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শেখ হাসিনার বর্বরোচিত শাসনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিল তাদের অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে।

যীশুর নামের ট্যাটু মুছে ফেললেন নীলাঞ্জনা!

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫১ পিএম

ওপার বাংলার তারকা দম্পতি যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনার বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। জল্পনার সুত্রপাত তখনই, যখন নামের পাশ থেকে স্বামীর পদবি মুছে ফেলেছিলেন নীলাঞ্জনা। এবার তার শরীরে থাকা যীশুর শেষ চিহ্নটুকুও রাখলেন না তিনি।

নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার: হাইকোর্ট

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪৭ পিএম

নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়টিকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে মন্তব্য করেছেন আইনজীবী।

এবার মার্কিন সাংবাদিকদের হুমকি দিলেন ট্রাম্প

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৬ পিএম

কোনো সাংবাদিক/ লেখক এবং কোনো সংবাদমাধ্যম/ প্রকাশনা সংস্থা যদি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করে কোনো সংবাদ/বই প্রকাশ করে, তাহলে সেই লেখক/সাংবাদিক ও প্রকাশনা সংস্থা/ সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন।