• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

চলে গেলেন কানজয়ী অভিনেত্রী এমিলি

১৮ মার্চ,২০২৫ ০৯:৪৪ এএম

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকুয়েন আর নেই। রোববার ফ্রান্সের এক হাসপাতালে প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩।

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড় বয়ে যাওয়ার আভাস

১৮ মার্চ,২০২৫ ০৯:৪০ এএম

দেশের ৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ট্রেড ইউনিয়ন নেতাদের অধিকাংশ মামলা বাতিল হয়েছে : শ্রম উপদেষ্টা

১৮ মার্চ,২০২৫ ০৯:৩৬ এএম

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে দায়ের করা মামলাগুলোর অধিকাংশ বাতিল করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ত্রিপক্ষীয় কমিটিগুলোতে প্রকৃত শ্রমিক ও মালিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে।

পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি বাস্তবায়নে সরকার কাজ করছে : বাণিজ্য উপদেষ্টা

১৮ মার্চ,২০২৫ ০৯:৩২ এএম

বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। পাটব্যাগ বাজারে সহজলভ্য করতে উদ্যোগী সরকার। সোমবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজনে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজারের সভাপতি বা সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঈদ উপলক্ষ্যে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

১৮ মার্চ,২০২৫ ০৯:২৭ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর পান্থপথ ও নিউমার্কেটসহ বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা নগরবাসী ও এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল: হোয়াইট হাউস

১৮ মার্চ,২০২৫ ০৯:২২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল। হোয়াইট হাউস বলেছে, গাজায় সর্বশেষ হামলার আগে ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল ইসরায়েল। মূলত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

গাজায় বিমান হামলায় নিহত বেড়ে ২০৫

১৮ মার্চ,২০২৫ ০৯:১৬ এএম

গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এমন অবস্থায় এবার গাজায় স্থলপথেও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা।

ঢাকাসহ ৬ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্র বৃষ্টির আভাস

১৭ মার্চ,২০২৫ ০৭:৩৮ পিএম

ঢাকাসহ দেশের ৬টি অঞ্চলে মধ্যরাত ১টার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৭ মার্চ) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বেক্সিমকো ফার্মার ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

১৭ মার্চ,২০২৫ ০৭:২৪ পিএম

করোনার ভ্যাকসিন কেনাকে কেন্দ্র করে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সিন্ডিকেটের ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উন্নয়নকাজে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএনসিসি

১৭ মার্চ,২০২৫ ০৭:১৭ পিএম

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। ঢাকা শহরে ছোট-বড় অনেকগুলো খাল রয়েছে। বর্তমান সরকার এই খালগুলোর উন্নয়নের মাধ্যমে শহরজুড়ে ব্লু নেটওয়ার্ক স্থাপন করার কার্যক্রম গ্রহণ করেছে।