• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

জননিরাপত্তা বিভাগের ৫ কর্মকর্তার দপ্তর রদবদল

০৩ মার্চ,২০২৫ ১২:৪১ পিএম

প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৫ কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে৷ সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়৷

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সফল সমাপ্তির প্রতিশ্রুতি রাশিয়ার

০৩ মার্চ,২০২৫ ১২:৩৭ পিএম

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সফল সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এ প্রতিশ্রুতি দেন। রোববার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

০৩ মার্চ,২০২৫ ১২:৩৩ পিএম

গাজীপুরের ভোগড়াতে প্যানারোমা অ্যাপারেন্স কারখানাতে নারী শ্রমিকের আত্মহত্যার জেরে জেরে কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছ বিক্ষুব্ধ শ্রমিকেরা।

পোশাক শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

০৩ মার্চ,২০২৫ ১২:৩২ পিএম

সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এসময় অবরোধে সড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো না : কামাল মজুমদার

০৩ মার্চ,২০২৫ ১২:২৯ পিএম

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার বলেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল

০৩ মার্চ,২০২৫ ১২:২৮ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আওয়ামী লীগ দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : ড. ইউনূস

০৩ মার্চ,২০২৫ ১২:২৩ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটা পলাতক দল (আওয়ামী লীগ) দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে। এখন তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে।

দেশে অপরাধের পরিমাণ বাড়েনি : প্রধান উপদেষ্টা

০৩ মার্চ,২০২৫ ১২:১৯ পিএম

দেশে অপরাধের পরিমাণ বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সরকার যখন গঠন হলো, আমার কোনো চিন্তা ছিল না যে, আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব।

রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৩

০৩ মার্চ,২০২৫ ১১:৩৯ এএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ঘোষণা করলেন ট্রাম্প

০৩ মার্চ,২০২৫ ১১:৩৬ এএম

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।