ছয় অদম্য নারীকে সম্মাননা পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ ৬ অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান তিনি এসব পুরস্কার তুলে দেন।