• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

বিশ্ব নারী দিবস আজ

০৮ মার্চ,২০২৫ ০৭:২৯ এএম

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা জানাতেই দিবসটি উদ্‌যাপিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’।

উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা হামলা

০৮ মার্চ,২০২৫ ০৭:১৮ এএম

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের একটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়িটির পাশে 'শস্য প্রবর্তনা' নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এরপর ওই এলাকাটি ঘিরে রাখে পুলিশ।

এয়ার সার্ভিস চুক্তি দ্রুত সম্পন্নে উজবেকিস্তানকে অনুরোধ

০৮ মার্চ,২০২৫ ০৭:১৪ এএম

প্রস্তাবিত এয়ার সার্ভিস চুক্তি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে উজবেকিস্তানের উপ-যোগাযোগ মন্ত্রী চোরিয়েভ জাসুরবেক এরগাশেভিচের সহযোগিতা চেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

আজ থেকে কর্মবিরতিতে বিসিএস চিকিৎসকরা

০৮ মার্চ,২০২৫ ০৭:১০ এএম

দুই দফা দাবিতে শনিবার থেকে কর্মবিরতি শুরু করতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। এদিন সকাল ১০টা থেকে টানা তিনদিন দুই ঘণ্টা করে চলবে এই কর্মসূচি। শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়

তামাক কোম্পানির কার্যক্রমে অংশ নিতে পারবেন না স্বাস্থ্যের কর্মীরা

০৮ মার্চ,২০২৫ ০৭:০৫ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর, দপ্তর ও সংস্থার কর্মচারীদের তামাক কোম্পানি আয়োজিত যে কোনো ধরনের কার্যক্রমের সমর্থন ও অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

০৮ মার্চ,২০২৫ ০৭:০১ এএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

০৭ মার্চ,২০২৫ ০৪:১১ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ। ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদসংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।

কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ সাময়িক স্থগিত করলেন ট্রাম্প

০৭ মার্চ,২০২৫ ০৩:৪৯ পিএম

কানাডা ও মেক্সিকোর অধিকাংশ পণ্যের ওপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) ট্রাম্প এ পদক্ষেপ নেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন : পুলিশ সদর দফতর

০৭ মার্চ,২০২৫ ০৩:৪৩ পিএম

পুলিশ সদর দফতরের বার্তায় বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

০৭ মার্চ,২০২৫ ০৩:৩৬ পিএম

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে।