• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

সময় ডট নিউজ ডেস্ক ০৮ মার্চ, ২০২৫ ১১:৩৬ এএম

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকা পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়।

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা ও আউলিয়ানগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকা পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।

এ ঘটনা সাময়িকভাবে ঢাকা -ময়মনসিংহ লাইনে রেলযোগ বন্ধ রয়েছে। গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, আউলিয়ার নগর স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে আছে। ব্রহ্মপুত্রের ইঞ্জিন যাচ্ছে ঘটনাস্থলে। সেখান থেকে ট্রেনটি টেনে আনলেই লাইন স্বাভাবিক হবে।