রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল নগরীর বিহাস মোড়, পবার কাটাখালী ও পুঠিয়া ধাদাস এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনাগুলোতে নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী। এছাড়া একজন স্কুল ও অপরজন কলেজছাত্র।
নিহতরা হলেন- রাজশাহী নগরীর মৌলভী বুধপাড়া এলাকার মো. সাকলাইনের ছেলে স্কুলছাত্র মো. সাদিক (১৫), বেলপুকুর চেকপোস্ট এলাকার আব্দুল খালেকের ছেলে আলিফ (১৮)। তিনি বেলপুকুর ভোকেশনাল স্কুল এন্ড কলেজে এইচএসসির শিক্ষার্থী। এছাড়া পবার কাটাখালীর বাখরাবাজ এলাকার রবিউল ইসলামের সালেহ আহমেদ (২৫)।
জানা গেছে- বিকেল তিনটার দিকে কোচিং শেষে বাড়ি ফেলার পথে নগরীর উপকন্ঠ পবার কাটাখালীর আদর্শ কলেজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে সাদিক মৃত্যু হয়। নিহত সাদির পবার হরিয়ান এলাকায় কোচিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে আদর্শ কলেজ এলাকায় অজ্ঞত যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এছাড়া, সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী নগরীর বিহাস মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল দুর্ঘটানা ঘটে। এই দুর্ঘটনায় সালেহ আহমেদ (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি কাটাখালী বাজারের দিক থেকে বুধপাড়া ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। পথে বিহাস মোড়ে দুর্ঘটনার শিকার হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তার মরদেহ নিয়ে যান।
অপরদিকে, সন্ধ্যা সাতটার দিকে পুঠিয়ার বেলপুকুরে ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আলিফ (১৮) আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত কলেজছাত্র আলিফের মরদেহ হাসপাতালের ম্যুরচুয়ারিতে রয়েছে।