• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা

১৬ মার্চ,২০২৫ ০৩:২৬ পিএম

আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করেছে একদল ছাত্র-জনতা। রোববার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করেন শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।

নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত অন্তত ৫১

১৬ মার্চ,২০২৫ ০৩:১৮ পিএম

দক্ষিণ-পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। রোববার (১৬ মার্চ) মধ্যরাতের পর ভোরের দিকে একটি নাইটক্লাবে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত বেড়ে ৩৪

১৬ মার্চ,২০২৫ ০৩:১২ পিএম

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে পৌঁছেছে। এর মধ্যে ১২ জনই দেশটির মিসৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা। রোববার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে ভয়াবহ টর্নেডো বয়ে যায়।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এক হচ্ছে সাত কলেজ

১৬ মার্চ,২০২৫ ০২:৫৫ পিএম

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো : অ্যাটর্নি জেনারেল

১৬ মার্চ,২০২৫ ০২:৫১ পিএম

আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (১৬ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে অ্যাটর্নি জেনারেল এসব মন্তব্য করেন।

আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল

১৬ মার্চ,২০২৫ ০২:৪৮ পিএম

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রেখে সব আসামির (২০ জন) মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশও বহাল রাখা হয়েছে।

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে প্রতি লঞ্চে থাকবেন ৪ আনসার সদস্য

১৬ মার্চ,২০২৫ ১১:০৯ এএম

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লঞ্চ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ঈদ পরবর্তী আরও ২ দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলা হয়নি : জেলেনস্কি

১৬ মার্চ,২০২৫ ১১:০৪ এএম

রাশিয়ার কুরস্কে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলা হয়নি বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রুশ ওই অঞ্চলে ইউক্রেনীয় সেনারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।

শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

১৬ মার্চ,২০২৫ ১০:৫৫ এএম

গাজা ভূখণ্ডের শিফা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ৬১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনের সময় তাদের ওই হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত করা হয়েছিল। গত কয়েক দিনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স দলগুলোর প্রচেষ্টায় এসব মরদেহ উদ্ধার করা হয়। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব

১৬ মার্চ,২০২৫ ১০:৩৯ এএম

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা ছাড়েন। দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস।