১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে ইসি
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।
আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ২ শতাধিক ভেনেজুয়েলাবাসীকে বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্র। মূলত এসব ভেনেজুয়েলান গ্যাং সদস্য বলে অভিযোগ রয়েছে এবং তাদেরকে এল সালভাদরের একটি কারাগারে নির্বাসিত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন। বেলুচিস্তানের স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) রোববার ওই হামলা চালিয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
আগামী ১০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের গুজবসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার জন্য পরীক্ষার আগে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ১২ জেলার ওপর দিয়ে যে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটিও অব্যাহত থাকতে পারে।
অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্ল্যাটফর্মটির নাম ঘোষণা না করা হলেও আগামী জুলাই মাস নাগাদ প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
আগামী বছর থেকে কর্পোরেট রিটার্ন অনলাইনে দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। রোববার (১৬ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর ভবনে রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঈদের আগে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারকে পরাজিত করে একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের প্রয়োজন নিজেদের ঐক্য আরও সুসংহত করা।
আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। গতবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ছিলেন।